ছবি: সংগৃহীত
জাতীয়

কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হাজারিখিল অভয়ারণ্য পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, কোনো ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট ডিসি, ইউএনও ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে। এ ধরনের ইটভাটা পাওয়া গেলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

তিনি জানান, চট্টগ্রামে ইতোমধ্যে ২৩ লাখ ৫৫ হাজার গাছ লাগানো হয়েছে। ফটিকছড়ি ও হাটহাজারীতেও বৃক্ষরোপণ এবং গাছ সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, শুধু মানুষকে সচেতন করাই নয়, মাঠপর্যায়ে কাজের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে দেখতে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে।

হালদা নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা চলছে। প্রাণ-প্রকৃতি রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

গাছ পাচার ও বন উজাড় প্রসঙ্গে শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় সরকার অত্যন্ত আন্তরিক। পরিবেশের ক্ষতি হয়—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বন বিভাগের জমি অবৈধভাবে দখল করে রাখা ব্যক্তিদের উচ্ছেদে অভিযান অব্যাহত রয়েছে।

শিপইয়ার্ডে দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়ে তিনি বলেন, শিপইয়ার্ডে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটি একটি ঝুঁকিপূর্ণ শিল্প হওয়ায় মালিক ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে। এতে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, পুরোনো পদ্ধতির পরিবর্তে পরিবেশবান্ধব শিপইয়ার্ড ব্যবস্থা চালুর বিষয়ে শিল্প মালিকদের সঙ্গে আলোচনা চলছে। নতুন ব্যবস্থা বাস্তবায়নের জন্য তাদের প্রয়োজনীয় সময়ও দেওয়া হচ্ছে।

এ সময় চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহীম, বিভাগীয় বন কর্মকর্তা এবং বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

চূড়ান্ত হয়েছে নতুন পে-স্কেল

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রক্রিয়া চূড়ান্ত প...

নারীদের অনার্স পর্যন্ত ফ্রি পড়াশোনা

নারীদের শিক্ষার সুযোগ আরও বাড়াতে অনার্স পর্যন্ত তাদের পড়াশোনা বিনামূল্যে করার...

কক্সবাজারে উন্নয়ন সমন্বয় কমিটির সভা

কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্...

আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা

অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর মূল্য পরিশোধ ও প্রচারের প্রতিশ্রুতি পূর...

নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

বরগুনায় পায়রা নদীতে গোসল করতে নেমে জুঁই (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা