ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ অবসান চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আঞ্চলিক উত্তেজনা কমিয়ে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে ইরান কাজ করছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাঘচি। খবর আলজাজিরার।

আরাঘচি বলেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিবেশী দেশগুলোকে পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান উত্তেজনা কমানো এবং পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক কূটনীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক অস্থিরতার সময়ে সহযোগিতার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কয়েকটি প্রতিবেশী দেশ ইরানে প্রয়োজনীয় পণ্য ও ওষুধ সরবরাহ করেছে। পাশাপাশি এসব দেশের ভূখণ্ড ব্যবহার করে আটকে পড়া ইরানিদের দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে। ইরানি বিমানকেও কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।

যুদ্ধের শুরুতে যুদ্ধবিরতির যে আহ্বান এসেছিল, ইরান তা প্রত্যাখ্যান করেছিল বলেও জানান আরাঘচি। তার ভাষায়, ইরান যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের সম্পূর্ণ অবসান চায়।

তিনি বলেন, অতীতে যুদ্ধবিরতির মাধ্যমে একটি সংঘাত সাময়িকভাবে থেমে যাওয়ার পর কয়েক মাসের ব্যবধানে আবারও তা শুরু হয়েছে। ইরান এমন পরিস্থিতিকে কোনো নিয়ম বা ধারায় পরিণত করতে চায় না।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুযোগ

আগামী ২১ আগস্ট থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুর...

মাদ্রাসার শিক্ষক আটক, শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে

কুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. মনির হোসে...

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সামাজিক...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা