ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কলকাতার হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। নিহত ও আহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত ২টার দিকে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের একটি দলও উদ্ধারকাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। সরু গলির কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। ফলে বাইরে থেকেই প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর হোটেলের ভেতরে ঢুকে শুরু হয় উদ্ধার অভিযান।

নিউমার্কেট থানার এক পুলিশ কর্মকর্তা ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানান, আগুনের পর হোটেলের কক্ষগুলো ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে উদ্ধারকাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়।

তিনি জানান, হোটেলের বিভিন্ন কক্ষ থেকে কয়েকজন অতিথিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ৯ জনকে মৃত ঘোষণা করেন। আহত আরও কয়েকজনের চিকিৎসা চলছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, নিহতদের শরীরে আগুনে পোড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। অতিরিক্ত ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর মাত্র দুই দিন আগে, ১৭ আগস্ট সোমবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে ‘বিদেশিনী’ নামের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ওই আগুনে অন্তত ৮ জন নিহত হন।

তারাপীঠের সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার ব্যস্ত নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ বাংলাদেশি নাগরিকের।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

পে-স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার গান ভাইরাল

প্রয়াত নায়ক জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন...

শিশুর ক্ষতিকর কনটেন্টে অভিভাবকের করণীয়

বর্তমান সময়ে অধিকাংশ শিশুই কোনো না কোনোভাবে মোবাইল ফোন ও সামাজিক...

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুযোগ

আগামী ২১ আগস্ট থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুর...

মাদ্রাসার শিক্ষক আটক, শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে

কুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. মনির হোসে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা