খেলা

পাকিস্তান ফের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে 

নিজস্ব প্রতিবেদক: সদ্য শেষ হওয়া এশিয়া কাপে পাকিস্তানের পারফরম্যান্স আশাব্যঞ্জক ছিল না। কিন্তু তার পরও আইসিসির পক্ষ থেকে সুসংবাদ পেয়েছে তারা।

মাত্র ৮ দিনের ব্যবধানে ফের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) গত রাতে নিজেদের ওয়েবসাইটে সর্বশেষ এই র‌্যাঙ্কিং প্রকাশ করেছে।

মাত্র কয়েক দিনের ব্যবধানে ওয়ানডের সিংহাসন ফিরে পাওয়া পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ১১৫। তবে শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া ভারত দুই নম্বরেই রয়ে গেছে। যদিও ভারতেরও রেটিং পয়েন্ট পাকিস্তানের সমান, অর্থাৎ ১১৫। তবে ভগ্নাংশের হিসাবে এগিয়ে থাকায় পাকিস্তানকেই শীর্ষে দেখানো হচ্ছে। নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের কাছে না হারলে শীর্ষে থাকতো ভারতই।

ক্রিকেট পাকিস্তান বলছে, আগামী ৫ অক্টোবর শুরু হওয়ার কথা বিশ্বকাপ, তার আগমুহূর্তে ওয়ানডে র‌্যাঙ্কিং নিয়ে চলছে এই ইঁদুর–বিড়াল খেলা। একবার পাকিস্তান তো আরেকবার অস্ট্রেলিয়া র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বসছে। আফগানিস্তানকে গত মাসে ধবলধোলাই করে র‌্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেই এশিয়া কাপ খেলতে নেমেছিল পাকিস্তান। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত তারা ছিল এক নম্বরে।

কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে পাকিস্তানকে হটিয়ে শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া। এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও শ্রীলংকার কাছে হারায় তিন নম্বরে নেমে গিয়েছিল পাকিস্তান, দুই নম্বরে উঠে এসেছিল ভারত। কিন্তু বাংলাদেশের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচটা হারায় ভারতের উন্নতি হয়নি। ওই ম্যাচ জিততে পারলে তিন সংস্করণেই এক নম্বর হতে পারতো ভারত।

সপ্তাহখানেক আগে যে অস্ট্রেলিয়া পাকিস্তানকে টপকে গিয়েছিল, সেই তারাই আবার পাকিস্তানকে শীর্ষে ফিরিয়ে আনল। অর্থাৎ রোববার দক্ষিণ আফ্রিকার কাছে ১২২ রানে হেরে সিরিজ খোয়ানোয় তিনে নেমে গেছে অজিরা। দলটির পয়েন্ট এখন ১১৩।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়েও ৩–২ ব্যবধানে সিরিজ জেতা দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে চার নম্বরে। প্রোটিয়াদের জায়গা করে দিতে এক ধাপ নিচে নামতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।

এদিকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশের শেষ পাঁচটিতে কোনো নড়চড় হয়নি। বাংলাদেশ যথারীতি ৯৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে। ১০০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে নিউজিল্যান্ড। এ ছাড়া ৯২ পয়েন্ট নিয়ে আট নম্বরে শ্রীলংকা, ৮০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আফগানিস্তান এবং সমান পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন ইরানে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে দেশটির সাবেক ইস...

এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩...

খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বড় দাবি করেছেন...

বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিশ্চিত

দীর্ঘদিনের অপেক্ষা, হিসাব-নিকাশ ও নানা সমীকরণের অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানড...

ভান্ডারিয়ায় ১৬ ঘণ্টায় ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন

পিরোজপুরের ভান্ডারিয়ায় ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য মাত্র ১৬ ঘণ্টার মধ্যে উদঘাট...

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য সরানোর দাবি হেফাজতের

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের অবয়বস...

লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় ক্ষতি

সিলেটে তীব্র দাবদাহ ও অসহনীয় গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা