ছবি-সংগৃহীত
খেলা

ভারতকে হারিয়ে দেশে ফিরল টিম টাইগার

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয় দেখে মনে হয়েছিল এবার হয়তো টিম টাইগারকে এশিয়া কাপ থেকে শূন্য হাতেই ফিরতে হবে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে লাল সবুজের টিম টাইগার্স দুর্দান্ত এক জয় পেয়েছে। যা চোট জর্জরিত দলের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে। সান্ত্বনার সেই জয়ের আনন্দ নিয়ে টাইগার ক্রিকেটাররা দেশে ফিরেছেন।

নিয়মরক্ষার ম্যাচটিতে ভারতকে হারালেও এশিয়া কাপ থেকে আগেই সাকিব আল হাসানদের বিদায় নিশ্চিত হয়েছিল। সে কারণে আজ (শনিবার) দুপুর ১২টায় শ্রীলঙ্কা থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল।

গতকাল বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে কলম্বোয় টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।

তবে সাকিব ও তাওহিদ হৃদয়ের ফিফটির সঙ্গে নাসুম আহমেদের ব্যাটে ভর করে ২৬৫ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। সাকিব ৮৫ বলে ৮০, হৃসয়, ৮১ বলে ৫৪ ও নাসুম ৪৫ বলে ৪৪ রান করেন।

২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ধাক্কা খায় ভারত। রোহিত শর্মা ও তিলক ভর্মাকে সাজঘরে ফিরিয়ে নিজের অভিষেক রাঙান তানজিম হাসান সাকিব।

এরপর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামাল দেন ওপেনার শিবমন গিল। ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর দলীয় ৭৪ ও ৯৪ রানে ভারতের জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান শেখ মেহেদি ও মেহেদি মিরাজ।

এরপর ক্রিজে আসা সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন গিল। দলীয় ১৩৯ রানে ৩৪ বলে ২৬ রান করে সাজঘরে ফিরে যান যাদব।

একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রাখেন গিল। দলীয় ১৭০ রানে ১২ বলে ৭ রান করা রবীন্দ্র জাদেজাকে আউট করেন মোস্তাফিজ। এরই মাঝে শতক পূরণ করেন গিল।

দলীয় ২০৯ রানে ১৩৩ বলে ১২১ রান করে গিল আউট হলে জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। অন্যদিকে ভারতকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন অক্ষর প্যাটেল।

শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন হয় ১২ রান। অন্যদিকে বাংলাদেশের দরকার মাত্র ১ উইকেট। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে আসেন তানজিম সাকিব।

ওভারের প্রথম তিন বল ডট দেওয়া পর চতুর্থ বলে চার রান পায় ভারত। পঞ্চম বলে দুই রান নিতে গিয়ে রান আউট হলে ২৫৯ রানে অলআউট হয় ভারত। ৬ রানের জয় পায় বাংলাদেশ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়ক...

বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত

ওয়েন বাংলাদেশ ও চীনের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার আহ...

ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত

২০২৬-২৭ উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ বয়কট না করে...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্...

এক ম্যাচে ১১ জনের অভিষেক, সুলিভানের ইতিহাস

পেরুকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে একসঙ্গে ১১ জন খেলোয়াড়ের অভিষেক ঘটিয়ে এক অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা