জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে বিলম্ব হলে ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয়, খাদ্য এবং অন্যান্য সহায়তা দিয়ে যাচ্ছে। এ সংকট সমাধানে বিলম্ব হলে ঝুঁকিতে পড়তে পারে পুরো অঞ্চল।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ‘৭ম পার্টনারশিপ মিটিং-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখ নাগরিককে আশ্রয়, খাদ্য এবং অন্যান্য সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু এ সংকটের ভার কেবল এককভাবে আমাদের কাঁধে চাপিয়ে দেয়া উচিত নয়। যদিও আমরা রোহিঙ্গাদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন সময় এসেছে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার।’

মো. সাহাবুদ্দিন বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনে বিলম্ব এবং মানবিক সহায়তার ঘাটতি ঝুঁকির মধ্যে ফেলতে পারে পুরো অঞ্চলকে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই।

এ সময় দেশের উন্নয়ন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন যাত্রায় বহু দূর এগিয়েছে বাংলাদেশ। নানা চ্যালেঞ্জ-প্রতিকূলতাকে পেছনে রেখে স্বাস্থ্যসেবা-শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক হারে অগ্রগতি হয়েছে। আর এসব অর্জন-অগ্রযাত্রায় অনুঘটক হিসেবে কাজ করেছে ‘ডিজিটাল বাংলাদেশ’, ‘ভিশন-২০২১’, ‘ভিশন-২০৪১’, এবং ‘স্মার্ট বাংলাদেশ’- এর মতো উন্নয়ন কৌশল।

‘উন্নয়ন কেবল সরকারের একক কিংবা বিচ্ছিন্ন প্রচেষ্টা নয়, এটি যৌথ দায়িত্ব যেখানে প্রয়োজন অংশীজনদের সমর্থন ও সহযোগিতা’, যোগ করে বলেন মো. সাহাবুদ্দিন।

এসময় জলবায়ু ইস্যু নিয়েও কথা বলেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, যেহেতু জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট, তাই এ বিষয়ে বৈশ্বিক সহযোগিতার দাবি রাখে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে এবং আমাদের মতো জলবায়ু-বিপন্ন দেশগুলোকে সহায়তা দেয়ার জন্য প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানাই।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

৪১ বছর বয়সে নতুন রেকর্ড গড়লেন মদ্রিচ

উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেই নতুন রেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার অধ...

‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা

কর প্রশাসনে বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, করদাতা সেবার মানোন্নয়...

হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে আশঙ্কাজনভাবে বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সা...

তিন বিয়ে করেও সুখ জোটেনি আমীর উদ্দিনের

পৃথিবীতে একা আমীর উদ্দিন সরদার। এখন তার আপন বলতে কেউ নেই। থাকার মতো একটা ঘর থ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা