জাতীয়

‘শুধু প্রধানমন্ত্রী যদি ভোট চাবেন, তখন হস্তক্ষেপ করতে পারব’: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তাদের ভোট চাওয়ার প্রসঙ্গে বলেছেন, প্রধানমন্ত্রী যদি বলেন, আমাদের ছাড়া আর কাউকে ভোট দেবেন না, তখন ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করতে পারব।

প্রধানমন্ত্রী তার সফরে বা রাষ্ট্রীয় কোনো কাজে কোথাও যাচ্ছেন, সরকারি কাজে যাওয়ার পরেও যখন ভোট চাইছেন, সেখানে নির্বাচন কমিশনের কথা বলার কোনো এখতিয়ার আছে কিনা—এমন প্রশ্নে সিইসি বলেন, 'এই প্রশ্নের উত্তর আমি চট করে দিতে পারব না। এখন সবাই নির্বাচন নিয়ে কথা বলছেন। বিএনপি কথা বলছে, আওয়ামী লীগ কথা বলছে, জাতীয় পার্টি কথা বলছে, সবাই কথা বলছে তাদের দৃষ্টিকোণ থেকে; প্রধানমন্ত্রী যদি বলেন, আপনারা আমাদের ছাড়া আর কাউকে ভোট দেবেন না, তাহলে তখন নিশ্চয়ই আমরা হস্তক্ষেপ করতে পারব। উনি ভোট চাইছেন, বিএনপি ভোট চাইছে, জাতীয় পার্টি ভোট চাইছে কিন্তু এ বিষয়টা আমরা ওইভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখিনি।'

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় কাজী হাবিবুল আউয়াল আরও জানান, ভোটের পরিবেশ নির্বাচন কমিশন পর্যবেক্ষণে রেখেছে।

ভোটের পরিবেশ নিয়ে কি আপনাদের কাজ করার সুযোগ রয়েছে—বিরোধী দলগুলো যে অভিযোগগুলো করছে; ভোটের পরিবেশ এখন নেই, গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'খুব জটিল প্রশ্ন, আমি উত্তর দিতে পারব না এই মুহূর্তে। ভোটের পরিবেশ আমরা নিশ্চয়ই পর্যবেক্ষণ করতে থাকব। এটাকে বলে প্রক্ষেপণ; নির্বাচন তিন মাস পরে হবে, ছয় মাস পরে হবে কিন্তু আমাদের পর্যবেক্ষণ বা প্রক্ষেপণ অবশ্যই সজাগ রাখতে হবে।'

পক্ষেপণের ব্যাখ্যায় তিনি বলেন, মনে করেন, আপনারা বলছেন, আমরা পারি না। কালকে জেলা প্রশাসকরা একটা অ্যাসোসিয়েশন করলেন। ওরা সবাই ঢাকায় এসে বললেন এবার আমরা একটা বিশেষ দলকে অবশ্যই অবশ্যই ক্ষমতায় নিয়ে আসব। নির্বাচন আরও ছয় মাস পরে। আমরা কি নিশ্চুপ বসে থাকব? এখানে তাদেরকে তো একটা নির্দেশনা দিতে হবে, না, এভাবে আপনারা আচরণ করতে পারেন না।

'কারণ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদ, অনেক ক্ষেত্রে তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করতে হয়। পাশাপাশি ম্যাজিস্ট্রেট হিসেবে নির্বাচনের সময় অতি অনিবার্য প্রয়োজনীয় আইন-শৃঙ্খলনার বিষয়টি তাকেই দেখতে হয়। কাজেই কোনোভাবেই আমরা চাইব না যে, কোনো জেলা প্রশাসকের পক্ষপাতমূলক কোনো আচরণ প্রতিফলিত হোক,' বলেন তিনি।

ভোট চাওয়ায় ডিসিকে প্রত্যাহারকে আইওয়াশ বলছে বিরোধী পক্ষ—গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'এটার জবাব আমি দেব না।'

জামালপুরের জেলা প্রশাসকের ক্ষেত্রে যেমন উদ্যোগ নেওয়া হয়েছে, সে রকম আরও উদ্যোগ নির্বাচন কমিশন নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'যদি আমাদের কাছে এ রকম কিছু প্রতীয়মান হয় আমরা তখন নিশ্চয়ই এ ধরনের উদ্যোগ নেব।'

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

মিয়ামির শততম গোল ও নতুন শিরোপা জয়

এক ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে...

লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রো...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা