ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক

চলে গেলেন সাংবাদিক গীতা মেহতা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক, তথ্যচিত্র নির্মাতা এবং সাংবাদিক গীতা মেহতা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শনিবার (১৬ সেপ্টেম্বর) ভারতের রাজধানী দিল্লিতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা যান তিনি।

রোববার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস এবং সংবাদ মাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ৮০ বছর বয়সী গীতা মেহতা মৃত্যুকালে তার ছেলেকে রেখে গেছেন। তার প্রকাশক স্বামী সনি মেহতা আগেই মারা গেছেন। বিশিষ্ট এই লেখক ও সাংবাদিক গীতা মেহতা ছিলেন ভারতের ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং ব্যবসায়ী প্রেম পট্টনায়কের বড় বোন।

আইএএনএসের প্রতিবেদনে বলা হয়, বিশিষ্ট বিমানচালক ও সবচেয়ে জনপ্রিয় ওড়িয়া নেতাদের একজন বিজু পট্টনায়কের কন্যা কেমব্রিজপড়ুয়া গীতা মেহতা ১৯৭০-৭১ সালে আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যুদ্ধ সংবাদ দাতা হিসাবে কাজ করেছিলেন।

তার সেই অভিজ্ঞতা বহুল প্রশংসিত তথ্যচিত্র ‘ডেটলাইন বাংলাদেশ’-এ বর্ণনা করেছেন তিনি।

সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ১৯৪৩ সালে দিল্লিতে বিজু পট্টনায়েক এবং জ্ঞান পট্টনায়কের কোলে জন্মগ্রহণ করা গীতা মেহতা ভারত এবং যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি ‘কর্মা কোলা’, ‘স্ন্যাক অ্যান্ড ল্যাডারস’, ‘আ রিভার সূত্র’, ‘রাজ’ এবং ‘দ্য ইটারনাল গণেশা’সহ বহু বিখ্যাত বই লিখেছেন।

ছোট ভাই নবীন পট্টনায়কের খুব ঘনিষ্ঠ ছিলেন গীতা মেহতা। ভুবনেশ্বরে সফরকালে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ওড়িশার মানুষ সৌভাগ্যবান যে, নবীন পট্টনায়কের মতো একজন মুখ্যমন্ত্রী পেয়েছেন।

গীতা মেহতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রখ্যাত লেখিকা শ্রীমতি গীতা মেহতাজির মৃত্যুতে আমি শোকাহত। তিনি ছিলেন বহুমুখী একজন ব্যক্তিত্ব।

তিনি লেখালেখির পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের প্রতি তার জ্ঞান এবং আবেগের জন্য পরিচিত। প্রকৃতি এবং পানি সংরক্ষণের বিষয়েও তিনি অনুরাগী ছিলেন।

প্রতিবেদনে আইএএনএস বলছে, ২০১৯ সালে রাজনৈতিক কারণে ‘পদ্মশ্রী’ পুরস্কার প্রত্যাখ্যান করার পর গীতা মেহতা খবরের কাগজে শিরোনাম হয়েছিলেন। সে বছরের লোকসভা নির্বাচনে এ পুরস্কার ভুল বার্তা দিতে পারে বলে সে সময় উল্লেখ করেন তিনি।

এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ভারত সরকার আমাকে পদ্মশ্রীর জন্য যোগ্য মনে করায় আমি কৃতজ্ঞ। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, এ সম্মান আমি নিতে পারবো না। এর কারণ হচ্ছে সামনেই লোকসভা নির্বাচন।

এমন সময়ে এ সম্মান মানুষের মাঝে ভুল বার্তা দিতে পারে। তাতে ভারত সরকার এবং আমি ২ জনেই বিব্রত হবো, যা আমার পক্ষে আরো বেশি দুঃখজনক।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা