লাইফস্টাইল

দারুচিনির বিভিন্ন ব্যবহার

বাঙলা ডেস্ক : খাবারে সুগন্ধি ও স্বাদ বাড়াতে দারুচিনির জনপ্রিয়তা সব সময়েই। বাড়িতে মাছ ,মাংস, বিরিয়ানি কিংবা পায়েস, রান্না করতে ব্যবহার করা হয় এই মসলাটি।

এটা শুধু স্বাদ ও সুগন্ধিই বাড়ায় না, সেই সাথে শরীরে কিছু পুষ্টিও সরবরাহ করে থাকে।

এই উপকারী মসলা প্রায় সবার বাড়িতেই থাকে। দারুচিনি রান্না ছাড়াও আরও অনেক কাজে ব্যবহার করতে পারেন।

জেনে নিন দারুচিনির কিছু ব্যবহার :

(১) বাড়ি দুর্গন্ধমুক্ত রাখা: সবাই বাড়িঘর দুর্গন্ধমুক্ত রাখতে চান। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠে না। দারুচিনি আপনাকে দুর্গন্ধমুক্ত রাখতে সাহায্য করতে পারে। দুর্গন্ধ দূর করতে রান্নাঘর ও বাড়ির কোণায় রাখতে ও পোড়াতে পারেন দারুচিনি। আপনার চার পাশ মিষ্টি গন্ধে ভরে থাকবে।

(২) কীট-পতঙ্গ দূর করা: বাড়িতে কীট-পতঙ্গের উপদ্রব কমাতে অনেক কিছুই তো ব্যবহার করেছেন, কখনো কি ভেবে দেখেছেন সুগন্ধী এই মসলা, এই কাজে আপনাকে সাহায্য করতে পারে? বাড়িতে কীট-পতঙ্গ দুর করতে চাইলে আলমারি, ঘরের বিভিন্ন জায়গা, রান্নাঘর, বাথরুমে ছোট ছোট পাত্রে রাখুন দারুচিনির টুকরা। তাতে কমবে কীট-পতঙ্গের উপদ্রব।

(৩) বমি বমি ভাব দূর করা: গাড়িতে ভ্রমণেনে অনেকেই মোশন সিকনেসে ভোগেন। আপনিও যদি এই সমস্যায় ভুগে থাকেন তবে হাতে কয়েকটি দারুচিনি রাখুন। ভ্রমণের সময় সেগুলো মাঝে মাঝে শুঁকতে থাকুন। এতে বমি বমি ভাব দূর হবে।

(৪) আসবাবপত্রের দাগ দূর করা: বাড়িতে অনেক আসবাবপত্রের গায়ে আঁচড় লেগে যেতে পারে । এসব দাগ দূর করতে দারুচিনি ব্যবহার করতে পারেন। যেখানে আঁচড় লেগেছে সেই জায়গাতে লাগিয়ে নিন দারুচিনির গুঁড়ি। এরপর হালকা হাতে ঘষুন। কিছুক্ষণ পর আঁচড়ের দাগ মিলিয়ে যাবে।

এবি/এমএ/এমআর

Copyright © Amarbangla

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’

বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং ভবিষ্যতেও কাউকে গুম করতে দেবে না বলে জানিয়েছ...

রায়পুরায় বিদ্যালয় পরিদর্শনে ডিসি, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী বালুয়াকান্দি উচ্চ বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা