আন্তর্জাতিক

ভিসা ফি বাড়িয়েছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: প্রতি বছর বিশ্বের নানা প্রান্তের বহু মানুষ দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো আর পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান। এখন থেকে যারা দেশটিতে যাবেন তাদের ভিসার জন্য বাড়তি অর্থ গুনতে হবে।

বিভিন্ন দিক বিবেচনা করে ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। বর্ধিত এই ফি কার্যকর হবে আগামী ৪ অক্টোবর থেকে।

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) শনিবার এক প্রতিবেদনে বলেছে, নতুন নির্ধারিত ফি অনুযায়ী যারা যুক্তরাজ্যে ৬ মাসের ভ্রমণ ভিসার জন্য আবেদন করবেন, তাদের ফি বাবদ দিতে হবে ১১৫ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি প্রায় ১৬ হাজার টাকা)। আর স্টুডেন্ট ভিসার জন্য গুনতে হবে ৪৯০ পাউন্ড (বাংলাদেশি প্রায় ৬৭ হাজার টাকা)।

আগে যুক্তরাজ্যে ভ্রমণ ভিসার ফি ছিল ১০০ পাউন্ড। অপরদিকে স্টুডেন্ট ভিসার ফি ছিল ৩৬৩ পাউন্ড। গতকাল শুক্রবার এ সংক্রান্ত একটি বিল দেশটির সংসদে উত্থাপন করা হয়।

গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছিলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যয় মেটাতে— ভিসা আবেদনকারীরা যে ফি ও ‘রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত জাতীয় স্বাস্থ্য সেবাকে (এনএইচএস) যে স্বাস্থ্য সারচার্জ’ প্রদান করে থাকেন সেটি বাড়ানো হবে। তার এই ঘোষণার দুই মাস পরই ভিসা আবেদনের ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

তিনি বলেছিলেন, ভিসার ফি বাড়ানো হলে ব্রিটিশ সরকার বার্ষিক বাড়তি ১ বিলিয়ন পাউন্ড আয় করতে পারবে। ওই সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ইমিগ্রেশন ব্যবস্থা সচল রাখতে এসব ফি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নিজ দেশের নাগরিকদের ওপর করের বোঝা কমায়।

যুক্তরাজ্যের বর্ধিত ফি কার্যকর হবে প্রবেশ ছাড়পত্র এবং যুক্তরাজ্যে অবস্থান ও ত্যাগ করার আবেদনের ক্ষেত্রেও। যার মধ্যে কাজ ও পড়াশুনা ফি’র বিষয়টিও রয়েছে। এছাড়া স্পন্সরশিপ সার্টিফিকেটের ফি এবং কনফরমেশন ফর একসেপটেন্স ফর স্টাডি -এর ফিও এতে সংযুক্ত হবে।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফি বৃদ্ধির বিষয়টি আগে সংসদে পাস হতে হবে, এরপর এটি আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হবে।সূত্র: পিটিআই।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককট...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত কাজের কারণে শনিবার (২৬ সেপ্টেম্বর) রা...

মেঘনায় ট্রলার ডুবিতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর একই...

সাইবার অপরাধ ঠেকাতে নতুন ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর 

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে আগাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা