স্বাস্থ্য

অধ্যাপক পদে ১৪০ জন চিকিৎসকের বড় পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক: সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে বড় পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৪০ জন চিকিৎসক। পাশাপাশি তাদের প্রত্যেককেই অন্যত্র বিভিন্ন হাসপাতালে বদলিও করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে ২৬ জুন ২০২৩ তারিখের ৪৫.০০.০০০০.১৪৭.১২.০২৭.১২.০২৭.২৩.৩৯৮ নং স্মারকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণপূর্বক তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।

পদোন্নতি পেয়ে বদলির আদেশপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে মেডিসিন বিভাগের ৮৪ জন চিকিৎসক, সার্জারি বিভাগের ৩৩ জন চিকিৎসক ও গাইনি বিভাগের ২৩ জন চিকিৎসক রয়েছেন।

এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৩ সেপ্টেম্বরের পূর্বে স্ব-স্ব কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাদের যোগদানপ্রাপ্তির পর স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান যোগদানপত্র গ্রহণপূর্বক তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ইমেইলে অবহিত করবেন। শিক্ষাছুটি, লিয়েন ও প্রেষণ ভোগরত কর্মকর্তাদের লিয়েন, প্রেষণ ও শিক্ষাছুটি শেষে যোগদানের পর পদায়ন কার্যকর হবে। মাতৃত্বকালীন ছুটি ভোগরত কর্মকর্তাদের মাতৃত্বকালীন ছুটি শেষে যোগদানের পর পদায়ন কার্যকর হবে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

এশিয়ান গেমসে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহ...

বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক

দেশে নতুন করে চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাং...

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

দেশে আশঙ্খাজনকভাবে বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

মীনা দিবসে কতটা এগিয়ে আমাদের মীনারা?

‘আমি বাবা-মায়ের শত আদরের মেয়ে’, জনপ্রিয় এই কার্টুন গানের সঙ্গে পর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা