সারাদেশ

বিএনপি-জামায়াত নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিদেশি হস্তক্ষেপ কামনা করছে: কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) মহালছড়ি সরকারি কলেজের একটি চারতলা আইসিটি ভবন ৭ কিলোমিটার দীর্ঘ দু’টি পাকা সড়ক ও মহালছড়ি-লংগদু সড়কে চেঙ্গীনদীর উপর ৯৬ ফুট দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এদিকে দুপুরে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহালছড়ি সরকারি হাইস্কুল মাঠে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

প্রধান অতিথি বলেন, সরকার প্রধান শেখ হাসিনার সুদৃঢ় বলিষ্ঠ নেতৃত্বে আজকে এ দেশ উন্নত সম্মৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নে এগিয়ে যাচ্ছে। আর সে স্বপ্ন ও উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামাত সামনের নির্বাচনকে বানচাল করার জন্য আন্দোলনের নামে মানুষের জান-মালের ক্ষতিসহ বিভিন্ন সহিংসতা,জ্বালাও পোড়াও মাধ্যমে অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি-জামাত দেশের মানুষের ওপর আস্থা নেই,তাই তারা দিশেহারা হয়ে এখন বিদেশিদের হস্থক্ষেপ কামনা করে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তাই স্বাধীনতা বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে নতুন প্রজন্মকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া ও মংক্যচিং চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জব্বার ও এ্যাডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. কাশেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার রইস উদ্দিন, মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন মোরশেদ খান, জেলা আওয়ামী লীগ’র যুব ও ক্রীড়া সম্পাদক জুয়েল চাকমা, আওয়ামী লীগ’র মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগ’র সা. সম্পাদক শাহিনা আকতার, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ’র সাবেক সভাপতি নিলোৎপল খীসা, পানছড়ি উপজেলা আওয়ামী লীগ’ সা. সম্পাদক বিজয় কুমারদেব প্রমূখ।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ

গতকাল রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও...

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের ভাষ্য, এ ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি...

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়

সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশ...

আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা